Buy now

Buy now

আলো ফেরার অপেক্ষায় সিদ্দিকুর

আলো ফেরার অপেক্ষায় সিদ্দিকুর


নিজস্ব প্রতিবেদকঃ
বাম চোখে আলো ফেরার বিষয়ে নিশ্চিত হতে আরো অপেক্ষা করতে হবে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরকে। শনিবার ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে চোখের ব্যান্ডেজ খোলার পর চিকিৎসকরা এ কথা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সিদ্দিকুরের সহপাঠী শেখ ফরিদ বলেন, দেশে অপারেশনের পর সিদ্দিকুর বাম চোখের এক পাশ দিয়ে আলোর উপস্থিতি টের পাচ্ছিলেন। কিন্তু চেন্নাই যাওয়ার পর সেই আলো আর দেখছিলেন না। গতকাল অস্ত্রোপচারের পর এখন আবারও বাম চোখের পাশ দিয়ে আলো দেখছেন বলে জানান সিদ্দিকুর। শেষ পর্যন্ত তিনি কতটুকু দেখবেন,  সেজন্য আরও ৪/৫ সপ্তাহ অপেক্ষা করতে হবে। গত ২০শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করার সময় পুলিশের টিয়ারশেলে চোখে আঘাত পান সিদ্দিকুর। ঘটনার পরপরই তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তার দুই চোখে অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, সিদ্দিকুর ডান চোখে দেখবে না। বাম চোখে দেখার সম্ভাবনা আছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেয়া হয়। শুক্রবার চিকিৎসক লিংগম গোপাল সিদ্দিকুরের বাম চোখে অপারেশন করেন।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.