সোনারগাঁয়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৬ মাসের কারাদন্ড

সোনারগাঁয়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৬ মাসের কারাদন্ড
স্টাফ প্রতিবেদনঃসোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা। গতকাল বৃহস্পতিবার সকালে বারদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে নাদিম নামের যুবককে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ পুলিশে দেয়। এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকাসক্তকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
সোনারগাঁ থানা পুলিশ জানান, উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া এলাকায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নাগপাড়া গ্রামের বাসিন্দা নুরুদ্দিনের মাদকাসক্ত ছেলে নাদিমকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাজাঁসহ পুলিশে সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
মাদকাসক্ত নাদিমের বাবা নুরুউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে। ফলে তাদের সংসারে অশান্তি নেমে আসে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হন।


No comments
hi freinds