Buy now

Buy now

মুক্ত করো



মুক্ত করো

ইমরান চৌধুরী 

অন্তর্দ্বন্দ্ব বিস্মৃত হয়ে চলরে সবাই আকসা পানে,
মর্দে মুজাহিদ নাম লেখাতে হও জমায়েত আহবানে।

প্রথম কেবলা বেহাতে আজ খাচ্ছি মোরা আরামে,
বিবেক কি আজ মরে গেল!
জাগেনা কেন দামামে?

হারামাইনের খাদেম ঘুমের ঘরে নেই কেন খবর আক্বসা'র?
লাল বাবুদের নির্দেশ নেহি তাই বুঝি নেই দায়ভার!

প্যাচপাচ ছেড়ে এগিয়ে এসো মজলুমানের সহায় হয়ে,
মুক্ত করো পবিত্র ঘর
একদিলে ঐক্য হয়ে।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.