সিলেট মেজরটিলায় সন্ত্রাসী হামলা
সিলেট মেজরটিলায় সন্ত্রাসী হামলা
রিপোর্ট স্টাফ ময়নুল ইসলাম
সিলেট মহানগরীর মেজর টিলায় একটি দোকানে সন্ত্রাসীদের হামলার খবর পাওয়া গেছে। জানা যায় গত ১৪ জুলাই শুক্রবার আনুমানিক দুপুর পোনে একটায় শাহপরান থানাধীন মেজর টিলার ইসলামপুর কলোনীর মসজিদ মার্কেটে পাপিয়া ভেরাইটিজ ষ্টোর নামক মুদি দোকানে আসিয়া ইসলামপুর কলোনীর বাসিন্দা সাত্তার মিয়ার পুত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো: খোরশেদ মিয়া (৩২) বাকীতে মাল নিতে চায়, দোকানের মালিক কবির মিয়া বাকীতে মাল দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, দোকানের মালিক ব্যবসায়ী কবির মিয়া গালিগালাজের প্রতিবাদ করলে সন্ত্রাসী খোরশেদ দোকানের ভিতরে ঢুকে চর থাপ্পর মেরে তাহার বাড়ীতে চলে যায়। কিছুক্ষন পর সন্ত্রাসী খোরশেদ তাহার ভাই রশিদ(৩৮) এবং অজ্ঞাতনামা আরও ৩/৪জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দোকানে হামলা ভাংচুর করে, এসময় ব্যবসায়ী কবির চিৎকার করলে তাহার বড় ভাই মানিক মিয়া (৩৮) এগিয়ে আসেন তখন সন্ত্রাসীরা তাকে কিল ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকলে তিনি মাঠিতে লুঠিয়ে পরেন। এই ফাকে সন্ত্রাসী রশীদ তাহার হাতে থাকা এস এস পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে মানিকের মাথায় আঘাত করলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে পায়ের হাটুতে লাগে এবং সাথে সাথে তাহার পা ভেঙ্গে যায়। এ সময় ব্যবসায়ী কবির শোর চিৎকার করলে আশ-পাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আশ-পাশের ব্যবসায়ীরা আহত মানিক মিয়াকে তাহার ভাইয়ের মাধ্যমে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। যাওয়ার পূর্বে সন্ত্রাসী খোরশেদ দোকানের ক্যাশ বক্স থেকে নগদ ৩১হাজার ৫শত টাকা চুরি ও লোট করে নিয়ে যায়। হামলায় দোকানের প্রায় ১০হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ব্যপারে গত ১৮জুলাই ব্যবসায়ী কবির মিয়া বাদী হয়ে ১। মো: খোরশেদ মিয়া(৩২) ও ২।রশীদ মিয়া (৩৮) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪জনকে বিবাদী করে শাহপরান (র:) থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৯/১৮-০৭-২০১৭ইং।



No comments
hi freinds