কলামিস্ট ফরহাদ মাজহার কিডন্যাপ..

স্টাফ প্রতিবেদন: কলামিস্ট ফরহাদ মজহারকে আজ সকাল ৫টার দিকে তার বাসা থেকে অপহরণ করা হয়েছে। প্রথমে উনার পরিচিত কোন ব্যক্তিকে দিয়ে ফোন করিয়ে উনার এপার্টমেন্ট থেকে নীচে নামানো হয় এবং তারপর উনাকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে দিয়ে তার স্ত্রীর কাছে ফোন করিয়ে ৩৫ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়েছে।
বিষয়টি তার স্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ঐ মোবাইল ট্র্যাক করে সেটির অবস্থান প্রথমে মানিকগঞ্জ এবং পরে মাগুরায় পাওয়া গেছে। এর থেকে আশংকা করা হচ্ছে- তাকে সীমান্তের দিকে নেয়া হচ্ছে এবং হয়তো সীমান্ত পারি দিয়ে ভারতে নিয়ে যাওয়া হবে।
আমাদের জানা মতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে যেসব প্রযুক্তি আছে, তা দিয়ে যে কোন মোবাইল ফোনকে তার সঠিক অবস্থানসহ সনাক্ত করা যায়।
আইন-শৃঙ্খলা বাহিনীর উচিত- অবিলম্বে সেইসব প্রযুক্তি ব্যবহার করে ফরহাদ মজহারকে অপহরণকারীদের নিকট থেকে উদ্ধার করা।


No comments
hi freinds