জানালা ফাঁক করে চাই
জানালা ফাঁক করে চাই
যাকারিয়া আহমদ
পরবাসিদের মতো নিস্তেজ পড়ে আছি, নিসূদন করেছে কেউ, যারে ভালোবাসি।
এমন হবে ভাবি নি আমি__কোনোকালে; এখন কুহকী কূজন শুনি না__মগডালে।
কৃত্রিম পাখিসব, ডালে ডালে আর ডাকে না, জানালা ফাঁক করে চাই, চোখ ফেরাই আর হাসি। সন্ধ্যা নেমেছে, কোনো কারণ নেই বিষাদের; সরল রেখা ত্রিভুজ হয়, কী কারণ বিবাদের।
দিনমান সকলের জানো যায় না এক সমান, সহাস্যে বটমূলেই__আমারে বিনাশি।
রূপ রঙ রোজ রোজ-ই এঘর ওঘর চষে বেড়ায়, সদাশয় হলেও রূপ বাঁধা অশ্বের-ই পায়। পরবাসির সন্তাগারে ফের হাসি হাসি__ এসো খুশদিলে, একে-পরে ভালোবাসি। .



No comments
hi freinds