মসজিদে নজরদারী বাড়াতে হবে: প্রধান বিচারপতি
স্টাফ রিপোর্ট: বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হাবলেছেন, মসজিদে যেন কোনো
ধর্মীয় অপব্যাখ্যা বা উস্কানীমূলক বক্তব্যদিতে না পারে সেদিকে নজরদারী বাড়াতেহবে।
শুক্রবার কুমিল্লা শহরের কাপড়িয়া পট্টিতেশ্রী চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
তিনি বলেন, সন্ত্রাস নাশকতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। বিচারপতি বলেন, প্রতিটি ধর্ম গ্রন্থে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা করে ধর্মের নামে ধ্বংসযজ্ঞ চালায়। তিনি শান্তি ও সম্প্রীতির মাধ্যমে সহ
অবস্থানের সাথে এক সাথে সুখে দুঃখে সকলে মিলে মিশে যার যার ধর্ম সুষ্ঠুভাবে পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শ্রী
চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরের ইনটেষ্টর বেগম জেবুননেছার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান বিচারপতির পত্নী সুষমা স্বরাজ, সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক জেলা জজ ছহুল হোসাইন, সাবেক জেলা জজ দেওয়ান মো: সফিউল্লাহ প্রমুখ।



No comments
hi freinds