Buy now

Buy now

রক্ষা নাই


                         


     রক্ষা নাই
                    :ইমরান চৌধুরী 

ঐতিহ্যের সিঁড়ি মচকে গিয়ে
থমকে দাড়ায় দূর সাগরের
ভাঙ্গা অকূল কিনারায়,
বিনাশ হয়ে যায় সব অর্জন
সমান্য কু-কর্মের অপরাধে
দাগ লাগে ঐ মিনারায়।

উদাসিতা আর পেরেশানিসহ
জীবন চলে যায় যে ধীরে
তাক লাগা সব বচন শুনে,
অন্তর্ধানে ভাস্মর হবেই হবে
কোন দিনেতে কি যে করে?
দেখবে তখন হিসাব গুণে।

কখন কোথায় কি করেছো?
কাকে ছেড়ে কারে মেরেছো?
সব অংক বেরুবে ভাই,
মুমীন না হয়ে মরতে যেও না
দ্বীন ছাড়া আর কিছু নিও না
নচেৎ কারো রক্ষা নাই।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.