ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারীর ইন্তেকালে রাজাগঞ্জে দুআ মাহফিল অনুষ্ঠিত ।

রিপোর্ট ইমরান হোসাইন চৌধুরীঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ'র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল, মাও.মুফতি ওমর ফারুক রহ.এর ইন্তেকালে ছাত্র জমিয়ত বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়ন শাখা'র উদ্যোগে আজ বাদ মাগরীব রাজাগঞ্জ জমিয়তের অস্থায়ী কার্যালয়ে জমিয়ত,যুব ও ছাত্র জমিয়তের বিপুল কর্মী ও নেতৃবৃন্দের উপস্থিতে তাৎক্ষণিক এক দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মরহুম মাওলানার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
আল্লাহ মরহুম মাওলানাকে জান্নাতের উচ্চাসনে সমাসীন করুন।


No comments
hi freinds