Buy now

Buy now

সুনামগঞ্জের বিশিষ্ট অালেম হাফিজ মাওলানা সৈয়দ ফুজায়েল অাহমদ রহঃ এর জানাযা সম্পন্ন

সুনামগঞ্জের বিশিষ্ট অালেম হাফিজ মাওলানা সৈয়দ ফুজায়েল অাহমদ রহঃ এর জানাযা সম্পন্ন

রেজওয়ান অাহমেদ :- সৈয়দপুর হুসাইনিয়া হাফিজিয়া অারবিয়া দারুল হাদিস মাদরাসার নাযিমে তালীমাত, সৈয়দপুর দরগাহ মসজিদের সাবেক ইমাম ও খতীব হাফিজ মাওলানা শায়খ ফুজায়েল অাহমদ সাহেবর জানাযা অাজ বাদ অাসর সৈয়দপুর মদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
উনার বড়ছেলে জমিয়া জামিয়া দারুল কুরআন সিলেট'র শিক্ষক হাফিজ মাওলানা সৈয়দ সোহাইল অাহমদ জানাযার ইমামতি করেন।
জানাযার পুর্বে ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত অালোচনা সভায় বক্তব্য রাখেন দারুসসালাম মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ ওলীউর রহমান, মাদানিয়া মাদরাসা সুনামগঞ্জ'র মুহতামিম শায়খ অাব্দুল বসির,পাঠলী মাদরাসার মুহতামি মাওলানা গুলজার অাহমদ, কাতিয়া মাদরাসার মুহতামিম হাফিজ ইমদাদুল্লাহ,সৈয়দপুর মাদারাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা সৈয়দ মাসরুর অাহমদ ও হযরতের শশুড় মাওলানা সৈয়দ অাব্দুন নূর সাহেব।
সভার পরিচালা করেন হাফিজ মাওলানা সৈয়দ সালিম অাহমদ কাসিমী। মরহুম হাফিজ মাওলানা সৈয়দ ফুজায়েল অাহমদ সাহেব সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া অারাবিয়া দারুল হাদিস মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী শায়েখ অাব্দুল খালিক রহ. এর পৌত্র, সৈয়দপুর অালীয়া মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা মৌলভী সৈয়দ ইমদাদ অালী রহ. এর পপৌত্র, দারুল হাদিস মাদরাসার সাবেক মুহতামীম মরহুম হাফিজ মাওলানা শায়েখ অাবু সাইদ রহ.এর
সাহেবজাদা,  সৈয়দপুর দরগাহ জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব ছিলেন এবং মাদরাসার বর্তমান শিক্ষা সচিব ছিলেন। তিনি অাল্লামা রশিদুর রহমান ফারুক শায়খে বরুণীর খলিফা ছিলেন।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.