Buy now

Buy now

চাঁপাইনবাবগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ



চাঁপাইনবাবগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ

 স্টাপ প্রতিবেদন ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রহমত আলী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

উপজেলার শ্যামপুর এলাকা থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রহমত একই ইউনিয়নের ছোট হাদিনগর চামাটোলা গ্রামের জাহিদুল হকের ছেলে।  

গত শুক্রবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর চামাটোলা গ্রামের জাইদুল হকের ছেলে রহমত আলী শিশুটিকে একা পেয়ে ধরে নিয়ে গিয়ে একটি আম বাগানের জঙ্গলের ভেতর ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নির্যাতনের ঘটনায় শিশুটির পিতা শিবগঞ্জ থানায় ধর্ষক রহমত আলীকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।  

বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/মাহবুব

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.