Buy now

Buy now

আমার দেখা উমর ফারুক ভাই



আমার দেখা উমর ফারুক ভাই
ইমরান চৌধুরী 

সদ্যপ্রয়াত ছাত্র জমিয়ত সেক্রেটারি মুফতি মাওলানা উমর ফারুক (রহ) কে দূর থেকে দেখেছি।
কাছে যাওয়ার সুযোগ হলেও যাই নি।কারো কাছে গিয়ে অপেয়া অধমের বদনামি পরিচয় তুলে ধরতে লজ্জাবোধ করি।তাই কাছে যাওয়া হয় নি।তবে আমি তাঁকে দেখেছি দেখার মত।জেনেছি জানার মত।শিখেছি তাঁর থেকে শেখার মত(যদিও আমলে নেই)।
মাঝেমধ্যে তাঁর সাথে মেসেঞ্জারে কথা হত।মেসেজ আদান প্রদান হত। ভালোই লাগত।
আমি তাঁকে দেখেছি একজন সংযমী নেতা হিসেবে।
(ধৈর্য্যের ক্ষেত্রে জমিয়তে তিনিই একক ও অতুলনীয়।)
আমি দেখেছি তাঁকে কাজে বিশ্বাসী লিডার হিসেবে।
দেখেছি তাকে শান্তি প্রিয় নেতা হিসেবে।
আমি দেখেছি তাঁকে বিচ্ছেদন এড়িয়ে মিলেমিশে থাকতে।
আমি দেখেছি তাঁকে বড়দের প্রতি শ্রদ্ধাবনত ও ছোটদের প্রতি স্নেহপরায়ণ হিসেবে।

তিনি ছিলেন ছাত্র জমিয়ত কর্মীদের মাইলফলক। ছিল তাঁর মাঝে বিনম্রতা।তিনি ছিলেন সদা সহাস্যমুখি এক উদীয়মান জমিয়তি।কর্মগুণের ফলে তিনি সময়ে সময়ে ছাত্র জমিয়তের বিভিন্ন দায়িত্ব পালন করেন।এমনকি ছাত্র জমিয়তের মত বিশাল ছাত্র কাফেলার দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আমি পাই নি জমিয়তের দূর্দিনে,আভ্যন্তরীণ বিভেদে তাঁর কোন সংশ্লিষ্টতা।
পাই নি তাঁকে পদেরভার নিয়ে লাফালাফি করতে।
পেয়েছি সবসময় উদারমনা,একনিষ্ঠ, শান'ত ও শৃঙ্খল
নেতা হিসেবে।
দেশের চরম পরিস্থিতির উত্তাল সময়ে এসব গুণাধিকারী ব্যক্তিত্বের বড্ড প্রয়োজন।
আল্লাহ যেন এ শূণ্যতাকে পূরণ করে দেন এবং মরহুম উমর ভাইয়ের ক্ববরকে জান্নাতের গালিচায় পরিণত করুন।আমীন

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.