Buy now

Buy now

রংপুরে শিশুর দেহ থেকে কিডনি বের করে হত্যা করল চিকিৎসক



রংপুরে শিশুর দেহ থেকে কিডনি বের করে হত্যা করল চিকিৎসক 

স্টাপ রিপোর্ট ঃ 
রংপুর নগরীর আর কে রোড এলাকায় বেসরকারি ক্লিনিক ভিআইপি জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গছে। মঙ্গলবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ জুলাই মেধাকে আপার অ্যাবডোমিনাল হার্নিয়া অপারেশনের জন্য ভিআইপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর প্রায় দুই ঘণ্টা পর এক নার্স এসে জানায়, মেধা মারা গেছে। এ ঘটনার পর পরই অপারেশনের দায়িত্ব পাওয়া মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিরন্ময় কুমারসহ অন্য চিকিৎসকরা পালিয়ে যান। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, ‘হার্নিয়া অপারেশনের নামে মেধার দুই কিডনি বের করে তাকে হত্যা করেছে ডাক্তাররা।’ বুধবার সকালে হাসপাতালে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

তবে সালেহা বেগম নামে এক নার্স জানান, মেধার দেহ থেকে কিডনি বের করার কথা তিনি জানেন না। শিশুটিকে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি করা হয়েছিল বলে শুনেছেন তিনি।

ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ক্লিনিকের মালিকসহ অন্যান্যদের সন্ধান করা হচ্ছে।’ নিহত মেধা রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের মাহমসুদুল হাসানের কন্যা।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.