আঘাতপ্রাপ্ত মাসজিদে আক্বসা আমাদের করণীয়
আঘাতপ্রাপ্ত মাসজিদে আক্বসা আমাদের করণীয়
ময়নুল ইসলাম
মুসলমানদের প্রথম কিবলা 'বাইতুল মুকাদ্দাস' হাজার বছরের লালিত ঐতিহ্য।
মুসলমানের প্রাণের স্পন্দন।
বাইতুল্লায় আঘাত করলে মুসলমানের শরীরে আঘাত লাগলে , বাইতুল মুকাদ্দাসে আঘাত কেন নয়।অবৈধ ইসরাইল আজ ত্রাস সৃষ্টি করছে।সন্ত্রাস করছে।ফিলিস্তি আজ তাদের নিজ দেশে পরবাসী।ব্রিটিশদের অবৈধ প্রসব করা রাষ্ট্র 'ইসরাইল' আল-আকসা মসজিদে তাদের কতৃত্ব প্রতিষ্টার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে, মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে তারা আক্বসার দখল নিতে চাচ্ছে, মুসলমাদের তাজা রক্ত দিয়ে তারা হলি খেলতে শুরু করেছে। মুসলমানদের সেখানে নামাজে বাধা দিচ্ছে। ঈমামের উপর গুলি চালিয়েছে বর্বরের দল, আর তাদের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষার জন্য প্রাণপন লড়ে যাচ্ছে হামাসের শান্তিকামী ভাইয়েরা। খোদার কসম যদি হামাস জঙ্গি সংগঠন হয় তাহলে আমি সবচেয়ে বড় জঙ্গি। আমরা সারা পৃথিবীর নুন্যতম ঈমানধারী মুসলমাগনও জঙ্গি।আজ নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাড়ানো কি মুসলিম উম্মাহর উপর কর্তব্য নয়?
খুব মনে পড়ে মুহিব খানের সেই পংক্তিমালা,
বন্ধু তোমার পা কেঁটে গেলে ব্যাথা হয় কেন বুকে?
বন্ধু তোমার হাত ভেঙ্গে গেলে জল আসে কেন চোখে?
"বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে?
বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙ্গে পড়ো কোন শোকে?
বলবে আমায় পাগল তুমি কি বোঝনা সহজ কথা!
যে কোন অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে ব্যাথা।
শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রনা।
প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না?
ওগো বন্ধু আমার আসল কথাটা তাহলে এবার শোনো,
সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিন মেরু সকল মুসলমান,
সাদা-কালো ধনী-গরীব সবাই এক দেহ এক প্রাণ।
তবে_ফিলিস্তিনের_বুকে_ভেসে_যায়_কত_মুসলমানের_খুন,
তবুও_তোমার_রক্তে_এখনো_জ্বলেনা_কেন_আগুন?
"তাহলে জুব্বাধারীরা নিরব কেন?
আরব রাষ্ট্রগুলোর কি কিছুই করার নেই, মসনদ রক্ষার জন্য কি তারা কারো কাছে বিক্রি হয়ে গেছে?
তারা কি তাদের গৌরভময় অতীত ভুলে গোলামী জিন্দেগি যাপন করতে শুরু করেছে?
যদি এসবের উত্তর হ্যা হয় তাহলে আর তাদের দিকে তাকিয়ে বসে থাকার সময় শেষ, এখন সময় প্রতিটি মুসলিম দেশে সংগ্রাম গড়ে তোলা, ইহুদীবাদী ইসরাইলের হাত থেকে নিরপরাধ মুসলমানদের ও পবিত্র আকসাকে রক্ষা করা, মনেপ্রাণে ইসরাইলি পণ্য বর্জন করা।
শিক্ষার্থী সিলেট সরকারি আলিয়া



No comments
hi freinds