Buy now

Buy now

সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনসাধারণকে সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরীর ঈদ শুভেচ্ছা।

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি এড, মাও শাহীনুর পাশা চৌধুরী।

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আনন্দঘন এই মাহেন্দ্রক্ষণে ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হবেন ও আনন্দ ভাগাভাগি করে নেবেন। ঈদের আনন্দ বাংলার প্রত্যেক ঘরে ঘরে জুড়ে থাকার আশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.