মাওলানা আলা উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আরিফ রব্বানীঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও ইউরোপ জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীর পিতা, বিদগ্ধ আলেমেদ্বীন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, মরহুম মাওলানা আলা উদ্দিন চৌধুরী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় মরহুমের নিজ বাড়িতে পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল'র সহকারী পরিচালক মাওলানা আরিফ রব্বানী, মরহুমের তৃতীয় পুত্র সুনামগঞ্জ সদর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, তাসনিফ টুয়েন্টিফোর ডটকম'র সহকারী সম্পাদক হাফিজুর রহমান আবু হানিফা, সুনামগঞ্জ সদর ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুশতাক আহমদ খাঁন, হাফিজ জিয়া উদ্দিন, ইমরান আহমদ, মরহুমের কনিষ্ট পুত্র ইবাদুর রহমান চৌধুরী প্রমুখ।



No comments
hi freinds