Home
/
feutrud
/
আন্তর্যাতিক
/
জাতীয়
/
সিলেট
/
শনিবার সিলেট ও চট্টগ্রামে অতি ভারি বৃষ্টির কারনে পাহাড় ধসতে পারে

ফের ভারি বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
(ফাইল ছবি)
মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সিলেট ও চট্টগ্রামে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রবল বৃষ্টিতে সেখানকার পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
ভারি বৃষ্টিতে পাহাড় ধসে ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে ১৫৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাঙামাটিতে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণাকালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, নতুন করে ভারি বর্ষণে ভূমি ধসের শঙ্কায় লোকজনকে নিরাপদে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে।
এবারের ভারি বর্ষণে রাঙামাটির পাহাড়ের চূড়া ভেঙে গেছে জানিয়ে তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক, এটা ভবিষ্যতের জন্য শিক্ষা। পরিস্থিতি মোকাবেলায় সচেতন রয়েছে প্রশাসন।”
গত এক সপ্তাহ ধরে টানা ভারি বৃষ্টি চলছে রাঙামাটিসহ দেশের অধিকাংশ এলাকায়। বৃহস্পতিবার রাঙামাটিতে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় কুতুবদিয়ায় ১৪২ মিলিমিটার।
অতি ভারি বৃষ্টির সতর্কতার বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার বিকাল ৫টা পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

No comments
hi freinds