Buy now

Buy now

পাহাড় ধসের ঘটনায় সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরীর গভীর শোক প্রকাশ


স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলেদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব,সাবেক এমপি সুনামগঞ্জ, এডভোকেট মাও শাহীনুর পাশা চৌধুরী।

দুই দিনের টানা বর্ষণে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধস ও গাছ চাপায় ১৪৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চারজন সেনা সদস্যও রয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকেই ভারী বৃষ্টির শুরু হয়। সোমবার রাত থেকে এই জেলাগুলোতে বিভিন্ন পাহাড়ে ধস নামে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই মঙ্গলবার ভোর থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এদিকে পাহাড়ি ঢলে মঙ্গলবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেখা দেয় ভয়াবহ বিপর্যয়।

এর মধ্যে রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবান ১৪২জনের এবং কক্সবাজার থেকে ২ লাশ উদ্ধার করা হয়েছে। তবে সব জায়গায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.