গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ
জেলার কাশিয়ানীতে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গেড়াখোলায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌদি প্রবাসী হালিম আকন, তার স্ত্রী আসমা বানু, ছেলে সিহাব ও সুজন এবং শ্যালক বাদল হাওলাদার। তাদের সবার বাড়ি বাগেরহাটে। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালিম আকন সৌদি প্রবাসী। তিনি ও তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন।
কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর হোসেন বাসসকে জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবাগ্রীণ লাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। তিনি জানান, গুরুতর আহত ৮ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



No comments
hi freinds