দোহারে পদ্মায় নিখোঁজ আরো দুই ছাত্রের লাশ উদ্ধার
২৯ জুন ২০১৭,বৃহস্পতিবার, ১৫:২৮
ঈদের ছুটিতে ঢাকার দোহারে পদ্মার নদীর মৈনটঘাটে গোসলে নেমে নিখোঁজ আরো দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিখোঁজের তৃতীয় দিনে মাওয়া এলাকায় দুইজনের লাশ জড়াজড়ি অবস্থায় পাওয়া যায়। তাঁরা হলেন সুপ্রিয় ঢালী (১৯) ও সালমান বিন জামাল (১৯)।
এ নিয়ে নিখোঁজ তিনজন ছাত্রের লাশ উদ্ধার হলো। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গতকাল মাহিন নামে আরো এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়। তাঁর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ঢাকার মিরপুরের নাসির ঢালীর ছেলে মিরপুর কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রিয় ঢালী এবং মিরপুরের বড়বাগ এলাকার জামাল উদ্দিনের ছেলে মনিপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সালমান বিন জামাল।



No comments
hi freinds