কাঠইর ইউনিয়নে ভিজিএফ’র চাল ও টাকা বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ফসলহারা ক্ষতিগ্রস্তদের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল ও টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে চাল ও টাকা বিতরণ করেন চেয়ারম্যান মো. শামসুল ইসলাম। তালিকাভুক্ত ফসলহারা লোকদের মধ্যে মাথাপিছু ৩০ কেজি চাল ও ৫ শত টাকা বিতরণ করা হয়। ইউনিয়নের ৬টি ওয়ার্ডের ৬২০ জন লোকদের মধ্যে এ কর্মসূচির চাল ও টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণপর্বে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া, ইউপি সদস্য মালদার আলী, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, আজিম আলী, সদস্যা শিরিয়া বেগম, রেশেনা আক্তার, শিউলী দাস ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি সচিব মহিতোষ চৌধুরী জানান, ইউনিয়নের তালিকাভুক্ত অবশিষ্ট লোকদের মধ্যে আজ বুধবার ভিজিএফ কর্মসূচির চাল ও টাকা বিতরণ করা হবে।

No comments
hi freinds