Buy now

Buy now

বাংলাদেশের এক যুবক ভারতের পক্ষে ক্রিকেট বাজিতে হেরে আত্মহত্যা করল

স্টাফ রিপোর্টারঃ- জামালপুরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পক্ষে বাজিতে হেরে বিদ্যুৎ (২৫) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে শহরের গেইটপাড় এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রেল বস্তির হালিম ব্যবসায়ী আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর জিআরপি থানার এসআই আকবর হোসেন পরিবর্তন ডটকমকে জানান, বিদ্যুৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের মধ্যেকার ফাইনাল খেলায় ভারতে পক্ষে বাজি ধরে ছিলেন। খেলায় ভারত হেরে যাওয়ায় বিদ্যুৎ গেইটপাড় রেলক্রসিংয়ে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নিহত বিদ্যুৎ গেইটপাড় রেল বস্তির বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে রেল বস্তিতে থাকতেন। জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো পাকিস্তান।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.