আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলা, হতাহত শতাধিক
আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলা, হতাহত শতাধিক
হামলার পর শিয়া মসজিদের ভেতরের অবস্থা
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাথ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় শতাধিক হতাহত হয়েছেন। মঙ্গলবার রাতে আত্মঘাতী এ হামলা চালানো হয়।
এ ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করে বলা না গেলেও কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে বিবিসি ও আল-জাজিরা জানিয়েছে।
তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
আহত হয়েছেন ৬০ জনেরও বেশি।
ঘটনার পর প্রদেশিক গর্ভনরের মুখপাত্র জালানি ফরহাদ আল-জাজিরাকে জানিয়ে ছিলেন, হামলায় নিহতের সংখ্যা অর্ধশত হতে পারে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল আহাদ ওয়ালিজাদা এএফপিকে জানান, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় মসজিদে এ হামলা হয়। এ সময় সেখানে আনুমানিক ৩০০ জনের মতো লোক ছিল।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্ত্রাসীদের মধ্যে একজন সুইসাইড ভেস্ট পরা ছিলো। সেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। তার সাথে আরো একজন ছিলেন। তার হাতে রাইফেল ছিল। তারা দু'জনেই মারা গেছে


No comments
hi freinds