Buy now

Buy now

সময় তুমি

                                                                               সময় তুমি
ইমরান চৌধুরী
সমীহ করি নি তখন
ছিলাম হাল্কা যখন
হেলায় বিলিয়ে মন
চিন্তিত আজ এখন।

বৃদ্ধি পেয়েছে মূল্যায়ন
হিসাব কষে চলন,
তুমি বুঝি সর্বদা এমন
গ্রাস করো যখন তখন।

জানতাম না আগে তুমি এমন
কামড় দিবে মরণ,
শিখাও সবারে চলন বলন
ক্যামনে ফেলতে হয় চরণ।

অতীত ভুলে আমি এখন
বের করেছি কারণ,
তুমায় স্মরিলে দাও শরণ
ধরো বন্ধুর রুপধারণ

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.