বিশ্বজিৎ
বিশ্বজিৎ
আব্দুল্লাহ আল মামুন
দিন দুপুরে হত্যা হলো
মোদের ভাই বিশ্বজিৎ
ঘুমন্ত বিবেক শান্ত রইলো জেগে উঠলনা কিঞ্চিৎ।
আজ বিশ্বজিৎ কাল অভিজিৎ পরশু হয়তো তুমি
প্রতিবাদ আর প্রতিরোধ ছেড়ে কতোদিন রবে ঘুমি।
হলুদ মিডিয়ার পা চাটা চাটিতে আজ বেজায় বিরক্ত
বুক ফাটে তবুও মুখ ফাটেনা হাজার কথা অবক্ত।।
বিচারের নামে চলে প্রহসন দ্বায়সাড়া সবার ভাব,
ভিডিও ফুটেজ থাকার পরও কানার মতো স্বভাব!!!
আর কতো কাল চলবেরে ভাই
জান নাকি তা তুমি,
শকুন হায়েনাদের থাবা হতে কবে মুক্তি পাবে প্রিয়
জন্মভুমি।।
লেখক মানবাধিকারকর্মি
abdullaalmamunkr@gmail.com



No comments
hi freinds