মুফতী উমর ফারুক ভাইকে ভুলতে পারবোনা- সিলেট জেলা ছাত্র জমিয়ত
মুফতী উমর ফারুক ভাইকে ভুলতে পারবোনা- সিলেট জেলা ছাত্র জমিয়ত
রেজওয়ান অাহমেদ :- ছাত্র জমিয়ত বাংলাদেশ'র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী ওমর ফারুক রহ. অাজ ০২-০৭-২০১৭ ইংরেজি রবিবার বেলা ১ ঘঠিকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের অাত্নার মাগফেরাত কামনায় সিলেট জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে অাজ বাদ মাগরিব শাখার কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা সাইফুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা অাব্দুল হামিদ খানের পরিচালনায় ছাত্রনেতা ওমর ফারুকের জীবন ও কর্মনিয়ে
অালোচনা করেন :
সিলেট মহানগর জমিয়ত সহ-সভাপতিঅধ্যক্ষ হাফিজ অাব্দুর রহমান সিদ্দিকী,কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল অাবেদীন,সিলেট জেলা জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম,কেন্দ্রীয় যুব জমিয়ত সহ-সভাপতি মাওলানা অাখতারুজ্জামান,মহানগর জমিয়ত সহ-সম্পাদক মাওলানা হাফিজ অাব্দুস সামাদ,কেন্দ্রীয় ছাত্র জমিয়ত যুগ্ম-সম্পাদক মাওলানা লুৎফুর রহমান,কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এম বেলাল অাহমদ চৌধুরী,কেন্দ্রীয় ছাত্র জমিয়ত সহ-সাংগঠনিক সম্পাদক শিব্বির অাহমদ রাজী,জেলা ছাত্র জমিয়ত সহ-সম্পাদক এমরান অাহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিন,কেন্দ্রীয় যুব জমিয়ত সদস্য মাওলানা রেজওয়ান অাহমেদ,
ছাত্রনেতা নোমান সিদ্দিক,এমসি কলেজ শাখার সদস্যসচিব হাফিজ হাবিবুর রহমান,কোরঅান তেলাওয়াত করেন, হাফিজ মনসুর বিন সালেহ।
পরিশেষে মরহুম ছাত্রনেতার মাগফিরাত ও শোকাহত পরিবারের সবর কামনায় মোনাজাত করেন অধ্যক্ষ হাফিজ অাব্দুর রহমান সিদ্দিকী।




No comments
hi freinds