ভবিষ্যতে দেশে বিড়ি থাকবে না : অর্থমন্ত্রী
ভবিষ্যতে দেশে বিড়ি থাকবে না : অর্থমন্ত্রী
|
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের তামাক বাজারের ৮০ শতাংশ বিড়ি ও নিম্নমানের বিড়ির দখলে। এসব তামাক পণ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক তিকর। তাই ভবিষ্যতে দেশে বিড়ি থাকবে না, সরকার এজন্য পলিসি গ্রহণ করছে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকে বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী। বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রাহমান এবং ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানিসহ দেশের অন্যান্য তামাক কোম্পানির প্রতিনিধিরা অংশ নেয়। অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানিসহ দেশের তামাক কোম্পানিগুলো বৈঠকে তাদের মতামত জানিয়েছে। আজকের বৈঠকটাই ছিল কোম্পানিগুলোর মতামত শোনা। পরে আমরা বসে তামাক বিষয়ে সিদ্ধান্ত নেব। কোম্পানিগুলো কী বলেছে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তারা তাদের সব ধরনের চাহিদার কথা জানিয়েছে। দুই প থেকেই আলোচনা হয়েছে। তারা আমার কাছে একটাই আবেদন করেছে, তামাক বাজারের ৮০ শতাংশ বিড়িসহ অন্যান্য কমদামি সিগারেটের দখলে। এসব তামাক পণ্য স্বাস্থ্যের জন্য খুব বেশি তিকর। এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে পলিসি নেওয়া। এজন্য সরকার ডেফিনেটলি পলিসি গ্রহণ করবে। এর ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কিনা এ বিষয়ে তিনি বলেন, রাজস্ব আয়ে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে চাহিদা কমলে তো রাজস্ব আয় একটু কমবেই। |


No comments
hi freinds