Buy now

Buy now

বগুড়ায় মা-মেয়ে নির্যাতনতুফানের স্ত্রীসহ তিনজন গ্রেফতার

বগুড়ায় মা-মেয়ে নির্যাতন

তুফানের স্ত্রীসহ তিনজন গ্রেফতার



বগুড়ায় মেয়েকে ধর্ষণের পর মা-মেয়ের ওপর নির্যাতন চালিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামী শ্রমিকলীগ নেতা তুফানের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে সাভার থানা পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলো - শ্রমিকলীগ নেতা তুফানের স্ত্রী আশা আক্তার এবং দুই সহযোগী জিতু ও মুন্না। আটকের পর তাদের বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, রোবার রাত সাড়ে ১১টার দিকে ওই তিন আসামি একটি প্রাইভেটকারে করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বগুড়া থেকে রাজধানীর দিকে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে সাভার মডেল থানা পুলিশ হেমায়েতপুরে তাদের আটক করে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহসিনুল কাদির জানান- আটককৃতদের  বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ভোরে তাদের বগুড়ায় নিয়ে চলে গেছে।
এর আগে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মামলার অন্য দুই আসামি বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকি ও তাঁর মা রুমি বেগমকে গ্রেপ্তার করে বগুড়ার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
মামলার এজাহারে বলা হয়েছে, শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার ও তাঁর সহযোগীরা এসএসসি পাস এক ছাত্রীকে ভালো কলেজে ভর্তি করার কথা বলে গত ১৭ জুলাই শহরের নামাজগড় এলাকায় তাঁদের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ধর্ষণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে গত শুক্রবার বিকেলে তুফান সরকারের স্ত্রী আশা ও তাঁর বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকিসহ কয়েকজন মিলে ওই ছাত্রী ও তাঁর মাকে বেধড়ক পিটিয়ে মাথা ন্যাড়া করে দেন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রোববার দুপুরে তুফান সরকার, তাঁর সহযোগী রুপম ও আলী আজমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.