Buy now

Buy now

দেশে পরিবর্তনের জন্য আল্লাহ জাতীয় পার্টির হয়ে রাজনীতি করছেন

 
সময়ের কণ্ঠস্বর- দেশে পরিবর্তনের জন্য আল্লাহ জাতীয় পার্টির হয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
রাজধানীর গুলশানের ইমানুয়েলস সেন্টারে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, অনেক অত্যাচার-অবিচার সহ্য করে জাতীয় পার্টি টিকে আছে। এটি মুছে যাওয়ার কথা ছিল, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। আমাকে জেলে নেয়া হয়েছিল, দলের অনেক নেতাকর্মীকে জেলে নেয়া হয়েছিল। অনেকের মৃত্যু হয়েছে। দল ভাঙার চেষ্টা হয়েছিল, কিন্তু পার্টি ধ্বংস হয়নি। কারণ, আল্লাহ জাতীয় পার্টির হয়ে রাজনীতি করছে। আল্লাহ পরিবর্তন চান, এজন্য বাংলাদেশকে অভিশাপমুক্ত করতে তিনি জাতীয় পার্টিকে সাহায্য করছেন।
জাপা চেয়ারম্যান বলেন, সংসদে আমরা আগে কথা বলতাম। সরকারের সব কাজ সমর্থন দিয়ে যেতাম। মানুষ আমাদের গৃহপালিত বিরোধী দল বলতো। কিন্তু সম্মিলিত ঐক্যজোট গঠনের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। মানুষ জাতীয় পার্টিকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। এখন আর আমরা গৃহপালিত বিরোধী দল নই। জাতীয় পার্টি সামনের সারির দল। জাতীয় পার্টি ছাড়া আগামী নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, বিএনপির খারাপ রেকর্ড সবাই জানে, আমাদের খারাপ রেকর্ড নেই। আমাদের হাতে মানুষের রক্ত নেই। ভালোবেসে মানুষকে জয় করেছি। আমাদের সাহস আছে, তোমাদের সহযোগিতা পেলে ইনশা আল্লাহ জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে সক্ষম হবো।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, এতদিন আমরা ছিলাম ব্যাক বেঞ্চার, এখন প্রথম বেঞ্চে এসেছি। এখন রাজনীতিতে জাতীয় পার্টি বিরাট ফ্যাক্টর। জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না, আর আমরা নির্বাচনে এলে আমাদের ক্ষমতায় আসারও সুযোগ রয়েছে।
আরআই

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.