Buy now

Buy now

কানাইঘাটে জমিয়তের ওয়ার্ড প্রতিনিধি ও সদস্য সম্মেলন সম্পন্ন.



 কানাইঘাটে জমিয়তের ওয়ার্ড প্রতিনিধি     ও   সদস্য  সম্মেলন সম্পন্ন
স্টাফ প্রতিবেদন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার ওয়ার্ড প্রতিনিধি ও সদস্য সম্মেলন আজ ৪ জুলাই রোজ মঙ্গলবার দুপুর ২ টায় কানাইঘাট বাজার স্থানীয়-ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।  শাখার নির্বাহী সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসিমীর সভাপতিত্বে এবং শাখা সাধারণ সম্পাদক.মুফতি ইবাদুর রাহমান ও মাওলানা খলিলুর রাহমান এর যৌথ পরচািলনায় উদ্বোধনি বক্তব্য পেশ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে ২০ দলীয় জোটের সম্ভাব্য পদপ্রার্থী, জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ যিয়া উদ্দীন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আল্লামা আব্দুর রব ইউসুফি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা জুনাইদ আল হাবীব। অনুষ্টানে অতিথিবৃন্দ বর্তমান জালিম সরকার থেকে মুক্তির জন্য আগামী জাতীয় নির্বাচনে কর্মিদের প্রস্তুত থাকার আহবান করেন।বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে সিলেট ৫ আসনে জমিয়তের প্রার্থী হিসাবে মাওলানা উবায়দুল্লাহ ফারুক এর এর বিকল্প নেই। অবশেষ সদ্য প্রয়াত ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি মাওলানা ওমর ফারুকের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্টানটির সমাপ্তি  হয়।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.