শুধু পুলিশ নয়, নেতারাও চাঁদাবাজি করেন : ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে আওয়ামী লীগের
মনোনয়নের ব্যাপারে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ
প্রার্থী দেওয়ার ক্ষেত্রে মনিটরিং, পর্যবেক্ষণ ও জরিপের ভিত্তিতে সিদ্ধান্ত
নেবে। বিভিন্ন জরিপে জনগণের কাছে যারা গ্রহণযোগ্য তাদের মনোনয়ন দেওয়া হবে।
আর যারা জরিপে গ্রহণযোগ্য হবেন না, তাদের মনোনয়ন দেওয়া হবে না। চুলচেরা
বিশ্লেষণ করে এবার মনোনয়ন দেওয়া হবে।
মওদুদ আহমদের বাড়ির উচ্ছেদ সম্পর্কে মন্ত্রী বলেন, সাবেক আইনমন্ত্রী যদি আদালতের রায় না মানেন, তাহলে দেশের মানুষ কী করে আইনের শাসন আশা করবে। বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনের শাসন থাকবে এটা কী করে বিশ্বাস করি। ২০০১ সালে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে। তাদের কাপড় পরারও সময় দেওয়া হয়নি। তিনি (মওদুদ) এক কাপড়ে ফুটপাতে যাবেন কেন, তার ঢাকা শহরেও তিনটি বাড়ি আছে। বিদেশেও বাড়ি আছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলামুর রহমান, সড়ক ও জনপদ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিনসহ হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা।
আগামী নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করবে : এদিকে, ফেনী প্রতিনিধি জানান, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না-মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ৩০ সিটও পাবে না এমন দম্ভোক্তি বিএনপি আগেও করেছিল। কিন্তু ইতিহাসে দেখা গেছে, অন্যকে ৩০ সিট দিতে গিয়ে নিজেরাই ৩০ সিট পেয়েছে। আওয়ামী লীগ কত সিট পাবে সেটা বড় কথা নয়, তবে তৃতীয়বারের মতো আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করে সরকার গঠন করবে। গতকাল দুপুরে ফেনীর একটি গণমিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী এ সময় আরো বলেন, আওয়ামী লীগকে দুর্বল করতে চেষ্টা করেছে যারা তার নিজেরাই দুর্বল হয়ে গেছে। আওয়ামী লীগকে যারা খাটো করতে চেয়েছে তারা নিজেরাই খাটো হয়েছে। আওয়ামী লীগকে যারা চক্রান্ত করে শেষ করতে চেয়েছিল, তারা নিজেরাই নিজেদের চক্রান্তের শিকার।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা প্রমুখ।
সুত্র: কর্পোরেট সংবাদ

No comments
hi freinds