Buy now

Buy now

কওমি মাদ্রাসার শিক্ষার উন্নয়নে সবকিছু করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কওমি মাদ্রাসার শিক্ষার উন্নয়নে সবকিছু করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  •  তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সবার জন্য শিক্ষা নিশ্চিত করা এবং এই লক্ষ্য অর্জন করতে হলে সমাজের কোনো অংশকে পেছনে ফেলে রাখার সুযোগ নেই।’
শেখ হাসিনা বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় পড়াশোনা করে এবং তাদেরকে শিক্ষার মূলধারায় নিয়ে আসতে হবে।
কওমি মাদ্রাসার চূড়ান্ত ডিগ্রিকে স্নাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দেয়ার জন্য আলেমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, ‘এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক ঘটনা। ইতিহাসের পাতায় একথা সোনালী হরফে লেখা থাকবে।’
আলেমরা দেশে ইসলামের বিকাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
এ প্রসঙ্গে তারা রাজধানীর কাকরাইলে তাবলিগ জামায়াতের ‘মারকাজ’ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর জমি দেয়ার কথা উল্লেখ করেন। বঙ্গবন্ধু বিশ্ব ইজতেমার জন্য তুরাগ নদের তীরে জমি বরাদ্দ দিয়েছেন বলেও তারা উল্লেখ করেন।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.