Buy now

Buy now

আজীবনের জন্য নিষিদ্ধ হলেন নায়ক সাকিব খান!

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্র ঐক্যজোট। বর্তমানে শাকিব খান লন্ডনে রয়েছেন। জানা গেছে, চলচ্চিত্র ঐক্যজোটের এ সিদ্ধান্তে শাকিব আনেক টাই ভেঙে পড়েছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট শুক্রবার রাত ৮ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে। বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি। কিন্তু এটা ভুল প্রচার। আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি। আর গেল কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাদের সাহায্য করে যাচ্ছেন।

ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার


বলেন, ‘শাকিব খানও তাদের পক্ষ হয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে নানা কথা বলছেন। তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। শাকিব ও আজিজ গংদের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো। অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে।’

অভিনেতা আলমগীর বলেন, ‘কয়েক সপ্তাহ আগেই শাকিব খানকে নিয়ে এসে আমি ১৪ সংগঠনের কাছে তার হয়ে ক্ষমা চেয়েছি। সবাইকে বলেছি যেন শাকিবকে ক্ষমা করে দিয়ে তার উপর নিষিদ্ধ আদেশ তুলে নেয়া হয়। এত অল্পদিনেই সে সব ভুলে গেছে। সে সীমা অতিক্রম করে আমাদের বড় ভাই ফারুক ভাইকে ইঙ্গিত করে বাজে কথা বলেছে। আমরা কোনোদিন রাজ্জাক ভাই, ফারুক ভাইদের নিয়ে কথা বলিনি। কষ্ট পেলেও কোনো কারণে চুপ থেকেছি। একদিনের সিনিয়র হলেও তিনি সিনিয়র।’

এই অভিনেতা আরও বলেন, ‘দিলীপ কুমার ৪০ বছর সিনেমা করেন না। তাই বলে অমিতাভ কী তাকে খাটো করে কথা বলে। ফারুক ভাই ২৫ বছর জীবন যৌবন বিলিয়ে দিয়েছেন এই ইন্ডাস্ট্রির জন্য। তার মতো একটা ছবি শাকিব করুক আগে। ওর কীসের অভাব। আল্লাহ শাকিবকে সব দিয়েছেন। টাকা, নাম-যশ। ওর আসলে শিক্ষার অভাব।’

বিকাল চারটায় চলচ্চিত্র ঐক্যজোটের জরুরি সভা শুরু হয়। এই সভায় শাকিবকে নিষিদ্ধ করা প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শাকিব খান সকল সিনিয়র শিল্পীদের স্টুপিড বলে গালি দিয়েছেন। এত বড় সাহস তিনি কোথায় পান? যেভাবে চলচ্চিত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আজই রুখে দাঁড়াতে হবে।’

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘চলচ্চিত্রকে বাঁচাতে হলে আমাদের কঠোর অবস্থানে যেতে হবে। শাকিব খান নিয়মনীতির তোয়াক্কা না করেই যৌথ প্রযোজিত ছবিতে অভিনয় করছেন। তাই তার সদস্য পদ বাতিল করা হয়েছে।’

এসময় চলচ্চিত্র পরিবারের নেতাকর্মী ও সদস্যরা শাকিবের নাম নিয়ে `শেম শেম` করেন। এদিকে নাদের চৌধুরীর সদস্যপদও খারিজ করেছে চলচ্চিত্র পরিবারের নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, নিঝুম রুবিনা, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ চলচ্চিত্র ঐক্যজোটের আরও অনেকে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.