Buy now

Buy now

ছড়া-ত্রাণের টাকা



ত্রাণের টাকা
""""""" রব্বানী রউফ
খোদার গজব ফসল নিলো নাজুক বনের হাল,
পেটের ক্ষুধায় কাতর সবে অশ্রু ভাসে গাল
.
হাল দেখিয়া বনের রাণীর চিন্তাতে মন ভার,
সকল প্রাণীর খাবার দেবার দায়িত্ব যে তার
.
বনের রাণী দেশের ভিতর করলো আদেশ জারি,
ত্রাণেরটাকা পৌছে যেনো সবার বাড়ি বাড়ি
.
ধনী গরীব সবাই যেনো পায় সমানে ভাগ,
উপোস যেনো রয়না কেহ কিংবা কোনো ছাগ
.
জাগার জাগায় দিলেন রাণী খাবার দোকান দিয়ে,
সবাই যেনো খেতে পারে সস্তা দামে নিয়ে
.
রাণীর কথায় দুলায় মাথা সকল গাধা মিলে,
এবার তবে খাওয়া হবে বনের টাকা গিলে
.

ত্রাণের টাকা হাতে পেয়ে মন্ত্রী মশাই ভাবেন
একশো থেকে বিশটি টাকা নিজেই আগে খাবেন
.
বিশটাকা কম একশোটাকা এমপি যখন পেলো,
সেও খেলো বিশটি টাকা  মন্ত্রী যেমন খেলো
.
ষাটটি টাকা যখন গেলো চেয়ারম্যানের হাতে
সেও নিলো বিশটি টাকা  তাদের মতো পাতে
.
ত্রাণের টাকার খবর পেয়ে মুসকি হাসে মেম্বারে ,
অল্প কিছু খাওয়া যাবে হাত বাড়ালেই চেম্বারে
.
শিয়াল মশাই পৌছে দিলেন রাণীর কানে খবরটা
বেশ রচনা হয়েই গেলো সব পেটুকের কবরটা
.

খবর শুনে রাণীর মাথায় ধরলো আগুন বেশ,
সব কটাকে ধরে আনার করলো যে আদেশ
.
মন্ত্রী মশাই বাঘ ধরে খান হায়েনা তার নাম
রাণীর আদেশ শুনে যে তার ঝড়ছে এবার ঘাম
.
বাঘের বাচ্চা এমপি মশাই ভয়ে কাপে জান,
এমপি হয়ে কী লাভ হলো যাচ্ছে এবার মান
.
বাঘের নাতি চেয়ারম্যানের কান্না হলো শুরু,
দাদার পায়ে পরে তিনি করেন গুরু গুরু
.
মেম্বার হয়ে কুকুর ছানা মান গেলো তার সব
কিন্তু সে যে ভেবেছিলো এইটা দারুণ জব
.

মন্ত্রী মশাই, এমপি মশাই চেয়ারম্যান ও মেম্বারে,
চোরের মতো হাজির হলো সিংহরাণীর চেম্বারে
.
সিংহরাণী ন্যায়ের তরে শাস্তি দিলেন সবাইকে !
ত্রাণের টাকা লুটে খাওয়ার শাস্তি হলো জবাই-কে
.
বনের সকল পশুপাখি খবর যখন শুনলো,
জান বাচিয়ে চলতে পারার রাস্তা সবাই গুনলো
.
এক বিচারেই সবাই যে ঠিক করেনা কেউ বাটপারী,
জান বাচিয়ে চলে সবাই করেনা কেউ হটকারী
.

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.