Buy now

Buy now

মাতাল-গল্প

গভীর রাত। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কেউ একজন
চিৎকার করে বলছে, ‘এই যে ভাই, কেউ আছেন?
একটু ধাক্কা দেবেন?’ চিৎকার শুনে ঘুম ভেঙে
গেল মিসেস মিমের। মিম তার আদুরে স্বামী ফাহিম
সাহেবকে ধাক্কা দিয়ে বললেন, ‘এই যে,
শুনছো, কে যেন খুব বিপদে পড়েছে!’ ফাহিম ঘুমরকাতুরে,তাও আবার অনেক দেরী করে আজ বাসায় এসেছে,অভ্যেসানুয়ায়ী একটু গুল দাতে রেখে বিছানায় পড়ে থাকা ভাজপত্র পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে,ঘুমে বিভোর।ধাক্কা খেয়ে ঘুমাতুর
কণ্ঠে বলল ফাহিম আহ ! ঘুমাও তো! লোকটার
কণ্ঠ শুনে মাতাল মনে হচ্ছে।’ অভিমানের সুরে
বললেন মিম, ‘মনে আছে সেই রাতের কথা?
সেদিন তোমার কণ্ঠও মাতালের মতোই
শোনাচ্ছিল।’ ফাহিম বললো, ‘মনে আছে। সে
রাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমার খুব শরীর
খারাপ করেছিল। গাড়িতে করে তোমাকে নিয়ে
হাসপাতালে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল।
সেদিন আমিও চিৎকার করেছিলাম, কেউ আছেন?
একটু ধাক্কা দিয়ে দেবেন?’ মিম বললো,মনে
আছে তাহলে। সেদিন যদি তোমার চিৎকার শুনে
একটা লোকও এগিয়ে না আসত, কী হতো
বলো তো? আজ অন্যের বিপদে তুমি যাবে না?
প্লিজ, একটু গিয়ে দেখো না!’ অগত্যা উঠতে
হলো ফাহিমকে । ভিজে চুপচুপা হয়ে কাদা-
পানি মাড়িয়ে এগিয়ে চললো সে শব্দের উৎস
লক্ষ্য করে। বললো, ‘কোথায় ভাই আপনি?’
শুনতে পেলো , ‘এই তো, এদিকে। বাগানের
দিকে আসুন।’ এগিয়ে গেলো সে,আবারও
শুনতে পেলো, ‘হ্যাঁ হ্যাঁ…ডানে আসুন। নিম গাছটার
পেছনে…।’ ফাহিম একদম কাছে চলে গেলো।
‘আহ্! ধন্যবাদ! অনেক দয়ালো মানুষ ভাই আপনি,আল্লাহ আপনার মঙ্গল করুক। অনেক্ষন
ধরে দোলনায় বসে আছি, ধাক্কা দেওয়ার মতো
কাউকে পাচ্ছি না!’ বলল মাতাল

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.