সিনেমাহল ও পতিতামুক্ত সিলেট গড়তে সিটি মেয়র আরিফের প্রতি সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরীর আহবান।
সিনেমাহল ও পতিতামুক্ত সিলেট গড়তে সিটি মেয়র আরিফের প্রতি
সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরীর আহবান।
রেজওয়ান অাহমেদ :-
আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরীকে সিনেমাহল ও পতিতামুক্ত করতে সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, আওয়ামীলীগ এর শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ীক সংগঠন ও সিলেট জেলা আইনজীবী সমিতির দৃষ্টি আকর্ষণ করছেন,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব, ২০ দলীয় জোটের শীর্ষনেতা, জামিয়া দারুল কুরঅান সিলেট'র প্রিন্সিপাল,সাবেক এমপি এডভোকেট
মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
এবিষয়ে সচেতনতা সৃষ্টি করতে শাহীনূর পাশা চৌধুরী নিজে ২০ হাজার ধর্মপ্রাণ জনতার মোবাইল নাম্বার সহ স্বাক্ষর তৈরি করে দিতে প্রস্তুত অাছেন বলে জানিয়ছেন ।
তিনি বলেন, হযরত শাহজালাল রহ. ও মাদানি রহ. এর পূণ্যস্মৃতি বিজড়িত আমাদের সিলেট। ধর্ম কর্ম পালনে আমরা অন্য জেলার চেয়ে এগিয়ে-- যা বলাবাহুল্য।
যে কারণে এই ব্যবসা ওলী আউলিয়ার এই নগরীতে মন্দা। আর তাই হাফ ডজন সিনেমা হল ইতোমধ্যেই মালিকপক্ষ তালা ঝুলিয়েছেন। এখন একটিমাত্র হল আমাদের চোখের সামনে বিরক্তির উদ্রেক করছে---- কারণ হলের অদূরেই সিলেট বিভাগের ঐতিহ্যমন্ডিত দ্বীনি দরসগাহ জামেয়া মাদানিয়া কাজিরবাজার।
সিনেমাহল ও পতিতামুক্ত সিলেট নগরীকে গড়তে তুলতে সবাইকে একটেবিলে বসার অাহবান জানিয়ে তিনি বলেন,আমি মনে করি এবিষয়ে সাবেক ও বর্তমান মেয়র মহোদয়, আওয়ামীলীগ ও হেফাজত নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রশাসনকে নিয়ে এক টেবিলে বসলে আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনগোষ্টি অধ্যুষিত সিলেট নগরী সিনেমাহল ও পতিতামুক্ত হওয়া কঠিন কিছু নয়।
আমাদের ঈমানী এ দাবীর প্রতি আশা করি সাবেক মেয়র কামরান সাহেব ও এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ সাহেব দ্বিমত পোষণ করবেন না।
সন্দেহের অবকাশ থাকতে পারে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের ক্ষেত্রে-- কারণ তিনি সদ্য সমাপ্ত বাজেট অধিবেশন চলাকালীন রমজান মাসে দিনের বেলা মহান জাতীয় সংসদে পানি পান করে-- ধর্মের সাথে তামাশা দেখিয়েছেন।
অামরাও সিলেটনগরী সিনেমাহল ও পতিতামুক্ত হোক,
ইনশাঅাল্লাহ,
এমন একটি মহত কাজের উদ্যোগ নিলে অামরা সর্বাগ্রে থাবো,,
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ভাল কাজে এগিয়ে আসার তাওফিক দান করুন।
সকলের মতামত ও দোয়া কমনা করছি।



No comments
hi freinds