Buy now

Buy now

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা

স্টাফ রিপোর্টারঃ- রাঙ্গামাটিয়া পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসাখালীতে এ হামলা চালানো হয়।

গাড়ি বহরে থাকা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাইয়াজ শুভ জানান, পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিতে তারা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। 

বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় পৌঁছলে তাদের গাড়িবহরে স্থানীয় আওয়মী লীগ ও যুবলীগের কর্মীরা গতিরোধ করে। প্রায় ২০-২৫ জন লোক অতর্কিতে তাদের গাড়িবহরে লাঠিসোঁটা, রামদাসহ হামলা করে। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর আহত হন।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.