খালেদার কাছ থেকে ঈদ উপহার হিসেবে যা পেয়েছেন বিশ্বজয়ী কিশোর হাফেজ তরিকুল
স্টাফ রিপোর্টারঃ বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ তারিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া এই কিশোর হাফেজকে তিনি নগদ ১ লক্ষ টাকা ও কিছু উপহার সামগ্রী তুলে দেন। এ সময় বেগম জিয়া তার সাফল্য কামনা করেন।
তিনি বলেন, হাফেজ তরিকুলের এই অর্জন বাংলাদেশকে গৌরবান্বিত করেছে। খালেদা জিয়া তরিকুলের সঙ্গে কথা বলেন ও তার খোঁজ খবর নেন। এ সময় তরিকুল বেগম খালেদা জিয়াকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান।
গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা ও ঈদ উপহার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মুশাররফ হোসেনসহ ওলামা দলের নেতৃবৃন্দ,প্রমুখ।



No comments
hi freinds