Buy now

Buy now

ছয় মুসলিম দেশের ভিসা প্রার্থীদের জন্য নতুন মার্কিন নীতি

ছয় মুসলিম দেশের ভিসা প্রার্থীদের জন্য নতুন মার্কিন নীতি

bdnews24

যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু প্রধানত ছয়টি মুসলিম দেশের নাগরিক ও সব শরণার্থী কোটার ভিসা প্রার্থীদের জন্য নতুন নীতি নির্ধারণ করেছে হোয়াইট হাউস।

নতুন এই নীতিতে এসব ভিসা প্রার্থীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারিবারিকভাবে অথবা ব্যবসায়িকভাবে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কে সম্পর্কিত হতে হবে, এমন শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হওয়ার পর নতুন এ নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস। তবে বৈধ ভিসাধারীদের ক্ষেত্রে এসব নির্দেশনা কার্যকর হবে না। 
বৃহস্পতিবার রাত থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে যা ছয় মুসলিম দেশ ও শরণার্থী কোটার নতুন ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন নির্দেশনায় ঘনিষ্ঠ সম্পর্ক বলতে বাবা-মা, স্বামী অথবা স্ত্রী, সন্তান, মেয়ের স্বামী বা ছেলের স্ত্রী এবং ভাইবোনকে বোঝাবে; কিন্তু দাদা-দাদি, নানা-নানি, খালা-ফুপু, মামা-চাচা, ভাগিনা-ভাগিনি, ভাতিজা-ভাতিজি অর্থাৎ বৃহৎ পরিবারের অন্যান্য স্বজনরা এর আওতায় পড়বে না।
যে ছয়টি দেশের নাগরিকরা এই নির্দেশনার আওতায় পড়বে সেগুলো হল ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
সুত্র: বিডি নিউজ

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.