Buy now

Buy now

দেশের তথ্য ও যোগাযোগ খাতে বাজেট বাড়ল দ্বিগুণ

ডেস্ক রিপোর্ট:  দেশের তথ্য ও যোগাযোগ খাতের বাজেট দ্বিগুণের চেয়েও বেশি বাড়ানো হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৩৯৭৪ কোটি টাকা। যা আগের বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ২১৩৯ কোটি টাকা বেশি। ২০১৬-১৭ অর্থবছরের এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ৮৩৫ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণাকে আমরা অব্যাহতভাবে উৎসাহ দিতে চাই। এজন্য বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের মাধ্যমে ফেলোশিপ প্রদান অব্যাহত রাখা হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘আইসিটি শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশের ২৩ হাজার ৩৩১টি মাধ্যমিক এবং ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ২০টি মন্ত্রণালয়/বিভাগ. ৬৪টি জেলা জেলা প্রশাসকের কার্যালয় এবং সাতটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতোমধ্যে ই-ফাইলিং চালু হয়েছে।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.