Buy now

Buy now

সৌদিতে অবৈধদের হাতে সময় ৩ দিন।এক লাখ রিয়াল জরিমানা

সৌদিতে অবৈধদের হাতে সময় আর ৩ দিনbdnews24

অবৈধভাবে বসবাসরতদের নিজ দেশে ফিরতে সৌদি আরব সরকারের বেঁধে দেওয়া সাধারণ ক্ষমার সময়সীমা শেষ হচ্ছে রোজার ঈদের আগেই।

তিন মাসের এ সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ২৫ জুন শেষ হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উপ প্রধান নজরুল ইসলাম।
তিনি বলেন, “সৌদি সরকারের সাধারণ ক্ষমার আওতায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা আগামী ২৫ জুন শেষ হবে।
“এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন, পরবর্তী দুই মাসে পর্যায়ক্রমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে।”
যারা এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ২৫ জুনের পর থেকে সৌদি সরকার আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
নির্ধারিত সময়ের মধ্যে আউট পাস ও এক্সিট ভিসা সংগ্রহ করে দেশে ফেরত না গেলে অবৈধদের শাস্তি অপরাধভেদে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ২ বছর কারাদণ্ড হতে পারে। 
সাধারণ ক্ষমা ঘোষণার পর এপ্রিলের ২৫ তারিখ পর্যন্ত একমাসে সাধারণ ক্ষমার আওতায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেট থেকে মোট ১২ হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরতে ‘আউট পাস’ নিয়েছিলেন। 
অনুমতি ছাড়াই কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে ২৯ মার্চ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের এ দেশটি।
রিয়াদে বাংলাদেশ দুতাবাসের কাউন্সেলর (শ্রম) সারওয়ার আলম বলেন, “২৫ জুনের পরে সাধারণ ক্ষমার আওতায় কেউ ‘এক্সিট ভিসা’ পাবেন না, তবে যারা ইতোমধ্যে ফাইনাল ‘এক্সিট ভিসা’ পেয়েছেন তারা ওই ভিসায় উল্লেখিত তারিখের মধ্যে দেশে ফিরতে পারবেন।”
এদিকে, সাধারণ ক্ষমার এ মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে সৌদি অভিবাসন অধিদপ্তর।
সৌদি ইমিগ্রেশন বিভাগের প্রধান মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহইয়া বলেন, “সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে না। তবে ঈদের ছুটিতেও ‘জাওয়াজাত’ (পাসপোর্ট অধিদপ্তর)কাজ করবে।”
সৌদি দৈনিক আল মদিনা জানিয়েছে, ২০ রমজান পর্যন্ত সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় বিভিন্ন দেশের পাঁচ লাখ ২৫ হাজার ২৩৫ জনকে ‘এক্সিট ভিসা’ দেওয়া হয়েছে। আর এ পর্যন্ত ১ লাখেরও বেশি বিদেশি নাগরিক এর সুযোগ নিয়ে সৌদি আরব ত্যাগ করেছেন।
এ বিষয়ে সরকারের ১৯টি এজেন্সি একযোগে কাজ করছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তুর্কি সেদেশের পত্রিকাগুলোকে জানিয়েছেন।

No comments

hi freinds

jakwan ahmed. Powered by Blogger.