বন্ধুর সঙ্গে রাতের খাবারসহ বিভিন্ন ব্যাপারে গ্রাহকের হয়ে মধ্যস্থতা করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের চ্যাটবট।
বুধবার প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাবের পক্ষ থেকে
ঘোষণা দেওয়া হয় নতুন প্রযুক্তিতে একটি চ্যাটবট অন্য চ্যাটবট বা মানুষের
সঙ্গে মধ্যস্থতা করতে পারবে। নতুন এই প্রযুক্তিকে পার্সোনাল ডিজিটাল
অ্যাসিস্টেন্ট তৈরির লক্ষ্যে মূল ধাপগুলোর একটি বিবেচনা করছেন ফেইসবুক
গবেষকরা, বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।
এই প্রযুক্তিতে ব্যবসায়িক
চ্যাটবট বা গ্রাহক সেবা প্রতিনিধির সঙ্গে পণ্যের দর কষাকষি করতে পারবে নতুন
চ্যাটবট। শুধু তাই নয় বন্ধুর সঙ্গে খাবারে কোথায় এবং কখন সাক্ষাৎ করা যাবে
সেটিও ঠিক করতে পারবে এই চ্যাটবট।
ফেইসবুকের প্রত্যাশা- এই বট ব্যক্তির পছন্দগুলো শিখতে পারবে এবং সে অনুসারে মধ্যস্থতা করতে পারবে।
“কখন
সাক্ষাৎ করব? আমরা এই ধরনের কথোপকথনগুলো পছন্দ করি না। এই বিষয়গুলোতে
মানুষের সময় নষ্ট করা উচিত না,” বলেন ফেইসবুকের ভ্রাম্যমাণ গবেষণা বিজ্ঞানী
এবং জর্জিয়া টেক-এর অধ্যাপক ধ্রুভ বাত্রা।
ধ্রুভ আরও বলেন, “খুব
বেশি দূর নয় আমরা এমন ভবিষ্যত চিন্তা করতে পারি যেখানে সব ব্যবসা, সব
ব্যাক্তি, সব প্রতিনিধি নিজের কথাগুলো বট-এর মাধ্যমে জানাতে পারবে।”
ইতোমধ্যেই বটটি অনলাইনে পরীক্ষা করেছে ফেইসবুক। প্রতিষ্ঠানের দাবী চ্যাটবটটি মানব মধ্যস্থতাকারীর সঙ্গে তুলনীয়।
সুত্র: বিডি নিউজ
No comments
hi freinds